রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন শাপলা কলির আরিফুল ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৪৪)
X

জাতীয় নির্বাচন  উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্খণে রাজধানীসহ সারাদেশে প্রচারণা বেশ জমে উঠেছে।  এরমধ্যে ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‌‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর রাজলক্ষ্মী এলাকায় কুশল সেন্টারের ব্যবসায়ীসহ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঘোষণার পর থেকে দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সে লক্ষ্যেই আমরা কয়েকটি টিম সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং জনগণের প্রত্যাশা জানার চেষ্টা করছি।

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমার পক্ষে যারা নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন, তাদের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন, নির্বাচনি প্রচারণাকালে আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করেনি। অন্যদিকে হামলাকারীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে লোক-দেখানো ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ওই ব্যক্তি প্রকাশ্যে এখনও বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝