বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে হাসিনাই আজ অস্তিত্বহীন : জাহাঙ্গীর
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১১০)
X

পলাতক হাসিনা বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ।

তিনি আরো বলেন, শেখ হাসিনার দোসরা বিএনপি নেতাকর্মীদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। জুলুম নির্যাতনের ফল কখনোই ভালো হয় না। অবশেষে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। 

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দক্ষিনখান ৪৭ নং ওয়ার্ড এলাকার ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে ১৩ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় বক্তব্যে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এ সব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, বিগত ১৭ বছর দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাগণ জেলে ছিলেন, আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম তাদের সাথে দেখা হতো। পলাতক সরকারের জুলুম নির্যাতনের কারনে বিএনপির বহু নেতাকর্মীদের পরিবার চরম দূর্দশায় জীবনযাপন করতেছে। ভবিষ্যতে যেন কোন নেতাকর্মী এমন জুলুমের শিকার না হয় এজন্য আমি সচেষ্ট থাকবো।

তিনি আগামী ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। সবাই ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে ভোট দিবেন।  এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। 

এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম.কফিল উদ্দিন, এ ছাড়াও দক্ষিনখান উত্তরখান থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝