এনসিপি নেতা শিশিরকে বিদেশি নম্বরে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্টরা দেশের বাইরে পালিয়ে গেলেও তাদের দোসরা নতুন করে দেশে আবার ফ্যাসিজম প্রতিষ্ঠার পায়তার করছে। জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই নব্য ফ্যাসিস্টরা মাথাচড়া দিয়ে ঊঠতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির । তাকে ইতোমধ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজেই এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। ওই পোস্টে জয়নাল আবেদীন শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’ হায়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন।
পাস্টে এনসিপির এ নেতা লেখেন, আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কি?
তিনি লেখেন, ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না, ইনশাআল্লাহ্।
আ. দৈ./কাশেম




















