রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীদের বাদ দিয়ে উন্নয়ন অসম্ভব: তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৮৪)
X

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমিরের এক্স আ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশে অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি না কি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যাবাদী। 

এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক এরা দেশের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণ সচেতন থাকতে হবে।

তারেক রহমান বলেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করবো ইনশাআল্লাহ। বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝