রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড বা মনোরেল চালুর পরিকল্পনা ঘোষণা ইশরাক হোসেনের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৭৯)
X

পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে আন্ডারগ্রাউন্ড মেট্রো কিংবা মনোরেল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার সড়ক নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল ও সংকীর্ণ। এর ওপর অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, অধিকাংশ ফুটপাতই এখন দখলদারদের নিয়ন্ত্রণে।


তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে পুরান ঢাকার যানজট কমাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু এবং অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির এই প্রার্থী জানান, ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এলাকাবাসীর স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনাই তার অগ্রাধিকার।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝