রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৪৮)
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদ সংলঘ্ন জুলাই যোদ্ধা  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে  তারা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ কর্মসূচি শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান শুরু হয়েছিল। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এ এলাকা থেকেই এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে।

তিনি বলেন, এবারের নির্বাচন আধিপত্যবিরোধী লড়াই। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করতে হবে।

আ./ দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝