রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের নির্বাচনী সফর শুরু, সিলেটে সমাবেশ কাল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ১০৩)
X

বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ব্রিফিংয়ে এ তথ্য জানান।


মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য, বিএনপি একটি ত্রুটিমুক্ত, মডেল নির্বাচন চায়। সেজন্য ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ দিয়েছে দল বলেও জানান। 

গণভোটে `হ্যাঁ‘-এর পক্ষে বিএনপি বলে জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝