রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবি নিয়ে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের সামনে অবস্থান নেয়া অভিভাবকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের কথা শোনেন ও সমবেদনা জানান বিএনপি প্রধান।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে ১০ থেকে ১৫ জন অভিভাবক তারেক রহমানের সাথে সাক্ষাতের দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।


বাসা থেকে অফিসে এসে অপেক্ষমাণ অভিভাবকদের সাথে কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানের কাছে সরকারের পক্ষ থেকে দেয়া ক্ষতিপূরণ ও বিচারের ধীরগতি নিয়ে ক্ষোভ জানান তারা। অভিভাবকরা দাবি জানান,  বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদী মর্যাদা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসনের।

আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে নির্বাচন পরবর্তী সময়ে বিষয়গুলো দেখার আশ্বাস দেন তারেক রহমান। পাশাপাশি, মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহবান জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝