নির্বাচন কমিশন ক্রমশ পক্ষপাতদুষ্ট হচ্ছে: নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন,বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের চাপ, নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি এবং আগাম প্রভাব বিস্তারের কারণে কমিশন ক্রমেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সংবিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের, নির্বাচন কমিশনের নয়।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক কয়েক দিনের ঘটনা নির্বাচন ও সমসাময়িক রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের নিরপেক্ষতা না থাকলে আসন্ন নির্বাচন বিতর্কিত হবে।
তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব বা ঋণখেলাপি যে দলেরই হোক না কেন আইনের প্রয়োগ সবার জন্য সমান হওয়া উচিত।
আ.দৈ/আরএস





















