রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পোস্টাল ব্যালট ইস্যুতে ইসির প্রতি ছাত্রদলের কঠোর হুঁশিয়ারি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৮৮)
X

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এ কর্মসূচি থেকে ইসির উদ্দেশে এবার কড়া এক আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকবো।’রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। 

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত দরকার হলে রাতভর পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে।


ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কিসের ভিত্তিতে করা হলো, আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।

এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণত সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে অনিয়ম করেছে ইসি। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের অনুমতি দেওয়া হলো, আমি ইসির কাছে জানতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ইসির সামনে থেকে সরবো না। ছাত্রদলের ছেলেরা বেশি শহীদ হয়েছে। দরকার হলে ফের রক্ত দেবো, রাজপথ ছাড়বো না।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝