রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমসাময়িক ইস্যুতে এনসিপি-এর জরুরি সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৯২)
X

নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে  এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে জাতীয় নাগরিক পার্টি জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির পার্টি অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জোটে থাকা ১০টি দলের মধ্যে চূড়ান্ত আসন ভাগাভাগির বিষয়ে জানানো হয়। যেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসন পেয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝