রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনগণের প্রত্যাশার গণতন্ত্র ফিরিয়ে আনবোই: সালাহউদ্দিন আহমদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ১০৩)
X

জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে। সাম্যতা আনতে হবে। আমাদের যে ভদ্রতা নম্রতা, সেটা আমাদের দুর্বলতা নয়; আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত-সিঁড়ি মাড়িয়ে আজ এখানে উপনীত হয়েছি। সুতরাং, গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্টকাকীর্ণ করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ফিরব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু, নির্বাচন কমিশনারের অনুরোধে আমরা শান্তির জন্য, সেই কর্মসূচি স্থগিত করলাম। নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করল সেটা আমাদের দুর্বলতা।

 কিন্তু না, এটা আমাদের ভদ্রতা। এই ঘটনার পর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার কোনো সুযোগ আমরা দেব না।


বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র করবেন না। 

তিনি বলেন, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। সেই পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে সারা জাতি হস্তান্তর করেছে আমাদের নেতা তারেক রহমানকে। আমরা সেই পতাকা নিয়ে এগিয়ে যাব। 

আমরা সাম্যের সুশাসনের এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। ইনশাল্লাহ, সেটা আমরা বাস্তবায়ন করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আসুন, নেতার হাতকে শক্তিশালী করি, যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে পারি। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরো অনেকে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝