রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনতে রাস্তায় থামলেন তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

রাজধানীর গুলশানে রাজপথে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিক্ষকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন। 

সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। বছরের পর বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক দুর্দশার কথা শুনে তিনি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


তারেক রহমান শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের এই সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি প্রতিশ্রুতি দেন।  

তারেক রহমানের এই মানবিক ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ দেখে উপস্থিত আন্দোলনরত শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার এভাবে রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদাহরণ। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝