রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতায় এলে জুলাই সনদ পুরোপুরি কার্যকর হবে: সালাহউদ্দিন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৭০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা দল অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। 

তিনি আরও জানান, জুলাই সনদের বাইরে দলের কোনো বক্তব্য নেই। জাতীয়ভাবে যেটা ঐকমত্য হবে, সে বিষয়ে দল ঐক্যবদ্ধ, অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব।


তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। তা পরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত করে দেয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, দায়িত্বপ্রাপ্ত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃসংযোজন করব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব কারি আতাউল্লা গনি সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝