রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসন সমঝোতা নিয়ে ১১ দলের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ১০১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এক ক্ষুদেবার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের আসন সমঝোতা নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়ে ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, অনিবার্য কারণবশত বুধবার বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সবশেষ মঙ্গলবারও (১৩ জানুয়ারি) আসন সমঝোতা নিয়ে দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।


এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছিলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’

এছাড়াও মঙ্গলবারের বৈঠক শেষে খেলাফত মজলিস জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হবে, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। সেই সঙ্গে এদিন সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। তবে মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আন্দোলনরত দলগুলোর বৈঠক শেষ হয়। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই অবস্থার মধ্যেই আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন ডেকে স্থগিত করল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝