রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার মওদুদের স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩৬)
X

 বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ -কবিরহাট ও সদর আংশিক) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলার পর প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলন তিনি। 

আজ সোমবার বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং তার প্রতি সম্মান জানিয়ে হাসনা জসীমউদ্দীন মওদুদ এ সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল ১১ জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন হাসনা মওদুদ।
ওই সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান তারেক রহমান। পরে সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝