রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য: জাপা মহাসচিব শামীম
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৭৯)
X

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী  বলেছেন, নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না কররে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

 আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের শুনানিতে অংশ নেন তিনি। এরপর বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।

জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি।

তিনি বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে।

আ. দৈ./কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝