রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ , নেতাদের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৩:৩৬ পিএম  (ভিজিট : ৬৫)
X


তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।  বিএনপি, যু্বদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের পক্ষ থেকে  তারেক রহমানকে অভিনন্দন জানানো হচ্ছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে অভিন্দন বার্তায় প্রশংসায় ভাসছেন তিনি।

গতকাল  শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির নতুন চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে অনেক দোয়া ও শুভকামনা। শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলটির চতুর্থ চেয়ারম্যান হিসেবে এক জটিল সময়ে তিনি দায়িত্ব নিলেন। পূর্বসূরিদের মতো তিনিও যেন দলের গণ্ডি ছাড়িয়ে দেশ ও জাতির নেতা হয়ে উঠতে পারেন’।

 ইডেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান লিখেছেন, ‘অভিনন্দন রইলো লিডার… বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব তারেক রহমান’। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন্স’।

তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন মাননীয় চেয়ারম্যান’।

ফেসবুকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়া। শুভ হোক আপনার আগামী পথচলা’।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝