রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।  আজ শুক্রবার ৯৯ জানুয়ারি) রাত ৯টার পর বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানকে দলের ‘চেয়ারম্যান’ ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা পোস্টকে বলেছেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের আলোচ্য সূচি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।  
বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্যরা আসতে শুরু করেছেন।

গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘দুএক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’  বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলীয়ভাবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এমনকি চেয়ারম্যান পদবিও আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এ অবস্থায় দলীয় প্রার্থীদের প্রচারের ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে, সে বিষয়টিও এখনো স্পষ্ট হয়নি।

বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য অনুরোধ করেছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চান। এ বিষয়ে তিনি বরাবরই এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে। করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারবেন না এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। ফলে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে ফিরে আসেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

আ. দৈ./  কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝