রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বিএনপি মহাসচিব
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৪৭)
X

রাজধানী ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্গলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সন্তুষ্ট না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেছেন, মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য৷ রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।  আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না। অনন্যা ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাস্টিট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি৷

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি উনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের কবর জিয়ারত করবেন৷ ঢাকায় উনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। জেলা পর্যায়ে সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে৷ পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝