সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্টাইলিশ লুকে জেবা জান্নাতের সুইমিংপুল ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ১৩৬১)
X

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত নানা কারণেই আলোচনায় আসেন। গত দুই আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। পরে এই নিষেধাজ্ঞা কাটিয়ে নাটকে ফেরেন তিনি। কিন্তু নাটকেও নিয়মিত নন।

এরপর আলোচনায় আসেন এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জেবা জান্নাত। ওই ভিডিওতে দেখা যায়, এক যুবকের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েছেন তিনি। ঘনিষ্ঠ মুহূর্তে যুবক জেবার কপালে চুমু এঁকে দিচ্ছেন। ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, খুব ঘনিষ্ঠ অবস্থায় জেবাও ওই যুবককে চুমু দিচ্ছেন। 


এ বিষয়ে আর কোনো বার্তা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার সাহসী ভিডিও দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছেন জেবা।

যেখানে তাকে দেখা যায়, বিকিনি পরে সুইমিংপুলে নেমেছেন। সেই ভিডিওতে সাহসী লুকে কয়েকটি মুহূর্তে ধরা দেন। ভিডিওটি নিয়ে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যই করেছেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন জেবা জান্নাত।পরে সেখান থেকে নাটকে নাম লেখান। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে নাটকের ক্যারিয়ার শুরু করেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝