রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উন্নয়নের দায়িত্ব নিলেন তারেক, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী: আমীর খসরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৬:২৭ পিএম  (ভিজিট : ১১০)
X

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের হাতে দেশের উন্নয়নের দায়িত্ব তুলে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (৫ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত শোকসভায় এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। জিয়াউর রহমানের পর বেগম জিয়া গণতন্ত্র ও উন্নয়নের যেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন, সেই ধারাবাহিকতায় তারেক রহমানের হাতে দায়িত্ব তুলে দিয়ে গেছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জিয়াউর রহমান ব্যক্তিখাত ও প্রাইভেটখাতে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, তা বেগম জিয়া ধারণ করে নিয়েছিলেন। অর্থনীতিকে এগিয়ে নিয়েছিলেন তারা।


শুধু গণতন্ত্রে নয় অর্থনীতিতেও বেগম জিয়ার অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তিনি এগিয়ে নিয়েছেন মাল্টিসেক্টরে। বেগম জিয়ার বৈদেশিকনীতি দেশকে নিয়ে গেছে সবার কাছে৷ মৃত্যুর ৮-৯ বছর আগে বেগম জিয়া দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। 

যখন কেউ সংস্কারের কথা মাথায় আনেনি, তখন বেগম জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। তারপর তারেক রহমানকে সঙ্গে নিয়ে ৩১ দফা দেওয়া হয়েছিলো, যেখানে ভঙ্গুর অর্থনীতিকে কীভাবে দাঁড় করানো যায়, সে বিষয়ে জানিয়েছেন।

আমীর খসরু বলেন, যে বিষয়গুলো প্রাইভেট সেক্টরে দেওয়া প্রয়োজন, সেগুলো বিএনপি ক্ষমতায় গেলে প্রাইভেটাইজেশন করা হবে। শুধু মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রেই নয়; সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকেই অর্থনৈতিকভাবে উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝