সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির গাড়ি চালক আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৮৪)
X

 বহুল আলোচিত এবং নিন্দনীয়  সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে রাতারতি কোটিপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। ওই গাড়ি চালক বর্তমানে কারাবন্দি ও দুদকের মামলার আসামি। এবার তার সহযোগি আরেক কোটিপতি মো. জাকারিয়ার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পিএসসির অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে তার সহযোগি কোটিপতি মো. জাকারিয়া। 

আজ রোববার (৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের মধ্যে সরকারি কর্মকর্তা মো. জাকারিয়া রহমানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

দুদক জানায়, আবেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, মো. জাকারিয়া রহমান সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন এবং তিনি দেশত্যাগের চেষ্টা করছেন—এমন নির্ভরযোগ্য তথ্য দুদকের কাছে রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মো. জাকারিয়া রহমানের বিদেশ গমন বন্ধ রাখা একান্ত প্রয়োজন। আদালত দুদকের আবেদন শুনে তা মঞ্জুর করে মো. জাকারিয়া রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

দুদক সূত্র জানায়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত মো. জাকারিয়া রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝