রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে চিকিৎসার ঘাটতিতে মৃত্যু খালেদা জিয়ার: রিজভী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৯০)
X

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জনাতে জিয়া উদ্যানে এসে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা নিতে দেয়া হয়নি। তাকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। তার খাবার এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে।’


তিনি বলেন, ‘যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভেতর যেতে দেখলাম, সে নেত্রী হুইলচেয়ারে করে বের হলেন। দিনের পর দিন হাসপাতালে থাকলেন। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সব চক্রান্ত হয়েছে।’

এনপির এ নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখোনো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে।’


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝