রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণসংহতির ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, সাকি-তাসলিমা তালিকায়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৮২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের (জিএসএ) ১৪ জন প্রার্থীর মনোনয়ন ইতোমধ্যে বৈধ ঘোষিত হয়েছে। দলটির দুইজনের মনোনয়নপত্রের যাচাই-বাছাই হবে রোববার এবং মনোনয়পত্র বাতিল হওয়া দুইজনের বিষয়ে আপিলের সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।

শনিবার (০৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আবুল হাসান রুবেল জানান, গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক মাথাল মার্কায় নির্বাচনের জন্য ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এর মধ্যে ১৪ জন প্রার্থীর মনোনয়ন ইতোমধ্যে বৈধ ঘোষিত হয়েছে।তিনি জানান, দুইজন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ আগামীকাল সম্পন্ন হবে। আর দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার কারণ অনুসন্ধান সাপেক্ষে আপিল করা হবে।


ইতোমধ্যে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে তারা হলেন—
১) মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬)
২) তাসলিমা আখতার (ঢাকা-১২)
৩) তরিকুল সুজন (নারায়ণগঞ্জ-৫)
৪) মো. বাচ্চু ভূঁইয়া (ঢাকা-৩)
৫) জাহিদুল আলম আল-জাহিদ (চট্টগ্রাম-৪)
৬) নাছির উদ্দীন তালুকদার (চট্টগ্রাম-৬)
৭) অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩)
৮) দীপক কুমার রায় (লালমনিরহাট-৩)
০৯) অ্রাডভোকেট বিলকিস নাসিমা রহমান (ঢাকা-১৮)
১০) নাহিদা জাহান (ব্রাহ্মণবাড়িয়া-৫)
১১) তাহামিদা ইসলাম তানিয়া (নাটোর-২)
১২) মোস্তাফিজুর রহমান রাজীব (ময়মনসিংহ-৪)
১৩) মো. নজরুল ইসলাম সরকার (ময়মনসিংহ-৫)
১৪) ফিদেল নঈম (জামালপুর-৩)

রোববার যাচাই-বাছাই হবে
সৈয়দ হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-৯)
এ কে এম শামসুল আলম (ময়মনসিংহ-১০)

এ ছাড়া ফাতেমা রহমান বীথি (টাঙ্গাইল-৫) এবং সেন্টু আলী (নাটোর-১) মনোনয়নপত্র বাতিল হয়েছে। অনুসন্ধান করে তাদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবে দলটি।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝