রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।এরআগে গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সফলভাবে মনোনয়নপত্র জমা দেন।


তিনি মনোনয়ন জমা দেওয়ার ছবি ফেসবুকে শেয়ার করে লিখেন, ‘উই হ্যাভ মেইড ইট।’

উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার খবর প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝