বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৯৬)
X

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল  করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করে ছিলেন তিনি।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে মান্নার।

শুরুতে ঋণখেলাপির তালিকায় মাহমুদুর রহমান মান্নার নাম থাকায় নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বিভাগের আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কেটে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এ আসনে মনোনয়ন দেওয়া হয় তাকে। একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝