রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৯ জানুয়ারি ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৭৯)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৯ জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে । কারণ প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। 

 আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত দলের এক বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সেই কর্মসূচি স্থগিত করলো দলটি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝