রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন ডা. তাসনিম জারা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৫০)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তাসনিম জারা।

ফেসবুকে তাসনিম জারা বলেন, রাজনীতির কঠিনতম সময়গুলোতে বেগম খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ থাকতেই পারে, থাকবে।


কিন্তু তার (খালেদা জিয়া) ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মতো তরুণ রাজনীতিবিদের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝