রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এভারকেয়ার হাসপাতালের সামনে মাদরাসা ছাত্রদের কোরআন তেলাওয়াত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৬:৫৭ পিএম  (ভিজিট : ১১৬)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোরআন তেলাওয়াত করছেন মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তারা সেখানে আসেন। এরপর হাসপাতালের ঠিক উল্টোদিকে ফুটপাতে বসে তারা এ তেলাওয়াত শুরু করেন।


কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক। তারা রাজধানীর ভাটারা এলাকার তাদরিবুল কোরআন হাফেজি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী।

শিক্ষার্থীদের নিয়ে সকালে এভারকেয়ারের সামনে আসেন তাদরিবুল কোরআন হাফেজি মাদরাসার শিক্ষক ক্বারি মাওলানা মো. বেলাল হোসেন ও মুফতি আসাদুল্লাহ।

মুফতি আসাদুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে এসেছি। ওদের মধ্যে কয়েকজন হাফেজ। কয়েকজন প্রায় শেষের পথে। আমরা এসেছি মরহুমার জন্য কোরআন খতম দিতে। এ কোরআন খতমের সওয়াব যেন মরহুমা পান এনং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেজন্য আমরা তেলাওয়াত করছি। কোরআন খতম শেষে মোনাজাত করে আমরা চলে যাবো।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝