রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনে ভোটার হলেন জাইমা রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ২৪৩)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করে তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেন।

শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন। পরে ভোটার হওয়ার আবেদনপত্র জমা দিয়ে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়। দুপুর ১২টা ৪৪ মিনিটে তাদের বহর নির্বাচন ভবন ত্যাগ করে।


এদিকে ভোটার হওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে দুপুর ১টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান। উল্লেখ্য, ২০০৭-০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সে সময় তারেক রহমান কারাবন্দি থাকায় তিনি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারেননি। ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান তিনি এবং এরপর দীর্ঘদিন দেশে না ফেরায় তার এনআইডি করা হয়নি।

পরবর্তীতে চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে তারেককন্যা জাইমা রহমানের নামও।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝