বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নির্বাচন ঘিরে শঙ্কা নেই, কিন্তু ষড়যন্ত্র চলছে: ফখরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ পিএম   (ভিজিট : ১১৬)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র এখনও রয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্যদিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। তিনি আরও বলেন, আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের আগমন রাজনীতির সমীকরণ সহজ করে দিয়েছে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী দর্শন নতুনভাবে সামনে এসেছে।


বিএনপি মহাসচিব বলেন, জনগণের মুক্তির জন্য জাতীয়তাবাদই সবচেয়ে উপযুক্ত দর্শন। তারেক রহমানের আগমনে দলের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। 
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তিনি বলেন, দেশের জন্য যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তা রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, চক্রান্ত আর ষড়যন্ত্র তো আগে থেকে সব বলা যায় না। তবে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচনের ষড়যন্ত্র অনেকটাই কেটে গেছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী দিনে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি রাজনৈতিক সফলতা অর্জন করবেন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝