রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের গাড়ি সবাইকে জানালেন কৃতজ্ঞতা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ২:২৫ পিএম   (ভিজিট : ১১৩)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন ।   আজ প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।  আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে তারেক রহমান লেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

এর আগে, শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরুসহ একে একে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি। এরইমধ্যে সেখানে পৌঁছে গেছেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। বর্তমানে তারেক রহমান তার জন্য প্রস্তুতকৃত ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। সেখানে ভাষণ শেষে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

আ, দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝