বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিএনপি ও জামায়াত আ. লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতায় নামছে: নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ৮:৪৮ পিএম  (ভিজিট : ১৭৩)
X

বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগ প্রশ্নে সব দল একমত হতে পারে নাই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। 

তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি।


তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেওয়া যেতে পারে। সেখানে সরকার সব কিছুর হিসাব জনগণকে দেবে।

এদিকে আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত- এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগ অস্বীকার করে দল দুটি বলছে, ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে না। নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে নির্বাচনে বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরে দলগুলো। এ সময়ে র‌্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও ভিন্নমত জানান বিএনপি ও জামায়াত।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝