রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৪ ঘণ্টায় তাসনিম জারার আয় ২৩ লাখ টাকা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ৭:৩২ পিএম  (ভিজিট : ২০১)
X

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা নির্বাচনি তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি জানান, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে তিনি পেয়েছেন ২৩ লাখ ৬৮ হাজার টাকার অনুদান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এরই মধ্যে লক্ষ্যের অর্ধেকেরও বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে। নির্ধারিত লক্ষ্য পূরণ হলেই অনুদান সংগ্রহ বন্ধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিকাশের লেনদেন সীমা পূর্ণ হয়ে যাওয়ায় যারা অনুদান দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন।



ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে বলে আশ্বস্ত করেন ডা. জারা। তিনি জানান—

কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য রেকর্ড থাকে;সংগ্রহকৃত অর্থের হিসাব নিয়মিত প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে;ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণও জনসমক্ষে তুলে ধরা হবে;
এর আগে তিনি জানিয়েছিলেন, অনুদানের আহ্বান জানানোর পর প্রথম ৭ ঘণ্টাতেই ১২ লাখ টাকার বেশি অর্থ সংগ্রহ হয়। সে সময় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝