রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিজের দল বিলুপ্ত করলেন হুদা, যোগ দিলেন বিএনপিতে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে অভিনন্দন জানাই। আশা করি, তার যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।’


সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলাম। বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়ায় মহাসচিবসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জানা গেছে, বিএনপিতে যোগদানের পর তাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে, যা হলে ওই আসনের বর্তমান প্রার্থী পরিবর্তিত হবেন।

এর আগে ৮ ডিসেম্বর বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমও নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন এবং লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়ন পান। এছাড়া ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝