রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদির জানাজা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির হতাশা প্রকাশ: গোলাম পরওয়ার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ১১০)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় হতাশ হয়েছে জাতি।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


জুলাইযোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, প্যাকেজ প্রোগ্রাম।’

সামনে হয়তো এ ধরনের পরিকল্পনা আরও থাকতে পারে আশঙ্কা করে পরওয়ার বলেন, ‘সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের সেক্রেটারি বলেন, ‘গুলির পর ৬ ঘণ্টা পরে কেন সীমান্ত সিলগালা করা হয়েছে? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা লুকিয়ে থেকে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝