বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ১১৬)
X

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার মধ্যে গ্রেপ্তারের  দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের । তিনি বলেছেন,  এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়ার হুমকি দিয়েছেন। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির জানাজা শেষে তিনি এ কথা বলেন। এসময় হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

এ সময় উপস্থিত লোকজন ‘ইনকিলাব, ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে 'হাদি চত্বর' রাখার দাবিও জানান। 

এর আগে, বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে লোকজন। এসময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 
হাদির দাফন শেষে বিকেল সাড়ে ৪টার পর শাহবাগে জমায়েত বড় হতে থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়। 

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল তার মরদেহ দেশে পৌঁছায়।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝