রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনা দুর্নীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট,এখন ভারতে পিএইচডি করছেন : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:২৬ পিএম   (ভিজিট : ২০৭)
X

শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন ভারতে পিএইচডি করার জন্য পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
তিনি শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেন, ভারত মনে করছে, আপনি বাংলাদেশে দুর্নীতি করে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন এখন ভারতে করবেন। ভারতকে পথ দেখাবেন।
আজ রোববার (২০ অক্টোবর) রাজধানী বাড্ডায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা লিফলেট বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, মনুষ্যত্বের পক্ষে কাজ করাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। স্বাধীনতার পর থেকে যদি বাকশাল না হতো, জাসদের নেতাকর্মীদেরকে যদি খুন করা না হতো, সিরাজ শিকদারকে যদি হত্যা করা না হতো, সকল দল নিষিদ্ধ করে যদি একটি দল করা না হতো, একটানা ১৬ বছর যদি শেখ পরিবারের একক রাজনীতি না থাকতো, তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের উপর ভিত্তি করেই হতো। সকল রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করতো। আর গণতন্ত্র চর্চা হলেই রাজনীতি হতো মানব সভ্যতার কল্যাণের।

তিনি আরো বলেন, ‘ঢাকা মহানগরে ডেঙ্গুতে প্রতিদিন চার থেকে পাঁচজন করে লোক মারা যাচ্ছে। এটি যদি যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে হতো, তবে জরুরি অবস্থা জারি করা হতো।’ রিজভী বলেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে।

আওয়ামী লীগের লোকজনের কাছে অবৈধ অস্ত্র ও টাকা আছে, যা এখনো উদ্ধার করা হয়নি এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেদিকে বাধা দেয়ার জন্য ওরা (আওয়ামী লীগ) নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে পার্শ্ববর্তীরা ভালোভাবে আপ্যায়ন করে যাচ্ছে। এ বিষয়ে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র।

আ. দৈ. /কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝