রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে: ডা. মিতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলটি থেকে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মনোনয়ন পাওয়া ডা. মাহমুদা মিতু। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে তিনি এ কথা জানান।

মাহমুদা মিতু লেখেন, ‘হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিদেশে নেয়ার সিদ্ধান্ত হচ্ছে। একজন ডাক্তার হিসেবে শুরু থেকেই যা দেখেছি, তাতে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আমি হোপলেস ছিলাম। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার জন্য আশাহত হওয়া নিষিদ্ধ।’


তিনি লেখেন, ‘আল্লাহ চাইলে সবই সম্ভব। তিনি আরশের মালিক তার একটি “কুন”ই যথেষ্ট।’তিনি আরও লেখেন, ‘ইয়া আল্লাহ, তুমি আশ-শাফি। হাদিকে পূর্ণ শিফা দান করো। আমাদের অন্তরে নিরাশা ঢুকতে দিও না। আমিন।’


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝