রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেউ ক্ষমতার দাপট দেখাবেন না: ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৯০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারেক রহমান যেকোন সময় দেশে আসবেন। সেদিন লক্ষকোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না। তিনি বলেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। 

মনে রাখবেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পর দুপুরের খাবার সময় পায়নি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ-এটা মাথায় রেখে মানুষের মিশবেন এবং সকলের সাথে ভাল ব্যবহার করবেন। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জন্মস্থান সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে বিএনপি ও সাধারন মানুষের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন। 

টুকু আরো বলেন, আওয়ামীলীগের ভাল মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে অত্যাচার, নির্যাতন, লূটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সাথে জড়িত তারা রাজনীতি করতে পারবেনা। তাদের বিচার বাংলার মাটিতেই হবে। 

এর আগে তিনি দীর্ঘ দুই বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু জন্মস্থান কয়েলগাতী গ্রামে ফিরে বাবা-মা ও দাদীর কবর জিয়ারত করেন। পরে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেন। 

আলোচনা সভায় সময় জেলা সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আ. দৈ. /কাশেম/আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝