রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতায় এলে মেগা প্রজেক্টের চেয়ে শিক্ষায় বেশি ব্যয় করবো: তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো। জনবল তৈরির পেছনে। আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না। এতে দুর্নীতি হয়। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন,হত্যা,গুমের শিকার হয়েছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায়না বিএনপি। তিনি আরও বলেন, অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিন আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলে অর্থনীর শক্তিশালী ভীত তৈরি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী। 

এসময় শিক্ষার জন্য বিএনপি সরকারের গৃহীত উদ্যোগের সুফল বাংলাদেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝