রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মোড়ে আউটসোর্সিং কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩:২৯ পিএম  আপডেট: ১৯.১০.২০২৪ ৩:৫৯ পিএম  (ভিজিট : ২০১)
X

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে  আওয়ামী লীগ সরকারের আমলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া আউটসোর্সিং কর্মীদের চাকরি জাতীয় করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেছেন তারা। সাবেক সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি স্থায়ী করার বিষয়ে কথা বলার সুযোগ পেতো না। কিন্তু বর্তমান অন্তর্বতীকালীন সরকারের আমলে চাকরি স্থায়ী করার দাবিতে রাজপথে নামার সাহস পেয়েছেন তারা।  ফলে রাজধানীর শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এদিন কয়েকশ কর্মচারী বিক্ষোভে অংশ নিয়ে শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।

এদিকে আন্দোলনকারীরা বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা গেছে।এক বিক্ষোভকারী বলেন, 'চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝