বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে পুনরায় গেলেন জুবাইদা রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ১৭০)
X

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন তার সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি প্রবেশ করে। এর আগে, শুক্রবার বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারে যান তিনি। সেখানে খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন জুবাইদা রহমান। 

এরপর দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডি যান তিনি। পরে রাতে আবার হাসপাতালে যান জুবাইদা রহমান।  এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে।


তিনি বলেন, গত ২৩ নভেম্বর দিনগত রাত থেকে আজ (শনিবার) পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। আমরা বলেছিলাম মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হয়ত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত আছে। কিন্তু খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে যেমন আসতে পারেনি, অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যরাও সিদ্ধান্ত নিয়েছিল যে তার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য তাকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে।

ডা. জাহিদ আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝