রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের জন্য অভিশাপ হাসিনা: শিবির সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ৭:৩০ পিএম  (ভিজিট : ৬০)
X

স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে হাজার হাজার মানুষ হত্যার বিষয়টি পুনরায় উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, শেখ মুজিবের মেয়ে ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা গুম খুনের রাজনীতির করেছেন। তিনি বাংলাদেশের মানুষকে লাঞ্ছিত করেছেন, হত্যা করেছেন। তবে বাংলাদেশের মানুষ তার রক্তচক্ষু ভয় পায়নি। জীবনের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ছেড়েছেন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিবিরের সেক্রেটারি বলেন, আজ অসহায় মানুষেরা চিৎকার করে বলেন, ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে। আমরা কোথা থেকে মুক্তি পেলাম। যারা চাঁদাবাজি করছেন, তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসংঘবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ আজ ফুসে উঠেছে। তারা ক্ষণ গুনছেন, ফেব্রুয়ারি মাস এলে তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবেন। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষকে বিপ্লব করতে হবে।

তিনি বলেন, কালো টাকার দৌরাত্ম্য আর বিদেশ থেকে অস্ত্র ঢুকিয়ে এ দেশের মানুষকে জিম্মি করে ভোট কেন্দ্র দখল করে, ক্ষমতার পালা বদলের মাধ্যমে তারা তাদের মতো করে দেশকে সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ তা করতে দেবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার শূরা সদস্য অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সমাবেশে আরও বক্তব্য দেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহাদাত হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির প্রমুখ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝