রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপি শাওনের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম  আপডেট: ০৪.১২.২০২৫ ৭:৪০ পিএম  (ভিজিট : ১১৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী যুবলীগ নেতা, সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় ‘নন সাবমিশন’ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূইয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ফারজানা চৌধুরী সম্পদ বিবরণী দাখিল না করা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরীর নামে মোট ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৬২ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা। অর্থাৎ ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত বা অবৈধ বলে প্রমাণ পাওয়া গেছে।  

অন্যদিকে গত ২০ জুলাই দুদক কর্মকর্তা তার ঠিকানায় গিয়ে নোটিশ প্রদান করতে গেলে কেউ গ্রহণ করেননি। পরে নিয়ম অনুযায়ী মূল ফরমটি ঝুলিয়ে জারি করা হয়। তারপরও নির্ধারিত সময় সীমার মধ্যে ফারজানা চৌধুরী সম্পদ বিবরণী দাখিল করেননি। যে কারণে সম্পদ বিবরণী দাখিল না করা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝