রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানাকে আবারও মনোনয়ন দেয়নি বিএনপি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X

দ্বিতীয় দফায়ও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানার। প্রথম দফায় ২৩৭ এবং দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের নাম প্রকাশ করা হলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রথম দফায় ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। এবার সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

বিএনপি সূত্রে জানা গেছে, দল ধাপে ধাপে বাকি আসনের প্রার্থী ঘোষণা করবে। এ ছাড়া নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হবে। আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে দল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝