রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ইব্রাহীমের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৮:২৫ পিএম   (ভিজিট : ২০০)
X

ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনকালে দরিদ্র মৎস্যজীবী পরিবারের সন্তান মোহাম্মদ ইব্রাহীমের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ শুক্রবার  (১৮ অক্টোবর)‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল রাজধানীর একটি হাসপাতালে মোহাম্মদ ইব্রাহীমকে দেখতে যান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়ার বার্তা পৌঁছে দেন।

মোহাম্মদ ইব্রাহীম নেত্রকোনা জেলার মদনে পুলিশের গুলিতে আহত হন। প্রায় শতাধিক রাবার বুলেট তার শরীরে এবং একটি বুলেট চোখে বিদ্ধ হয়ে ব্রেইনের কাছে চলে যায়। এমন অবস্থার প্রেক্ষিতে মোহাম্মদ ইব্রাহীমের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিলেন তারেক রহমান। 

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল  মোমিন মিথুন, নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মির্জা হায়দার আলী, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটির সদস্য শরিফুল আলম মাসুম প্রমুখ।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝