রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণা: তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১০১)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই তাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঠানো শুভেচ্ছা, সহমর্মিতা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, বন্ধুপ্রতিম ব্যক্তিত্ব এবং বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা, উদ্বেগ ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে ছুঁয়ে গেছে।

মমতাময়ী দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে সঙ্গে নিয়ে নিরন্তর প্রার্থনা করছেন বলেও উল্লেখ করেন তিনি। এই কঠিন সময়ের মধ্যে জাতির ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।”


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝