সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এনসিপিকে না বেছে বিএনপির সঙ্গে জোটে আগ্রহী গণঅধিকার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১২৬)
X

বিএনপির সঙ্গে আলোচনা ছাড়া কোনো জোটে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, তারা বিএনপির ঘোষিত জাতীয় সরকারের অংশ হতে আগ্রহী। 

বিপরীতে, বারবার বৈঠকেও উল্লেখযোগ্য অগ্রগতি না পাওয়ায় তৃতীয় জোটে না গিয়ে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বিএনপি–জামায়াতের বাইরে সংস্কারমুখী নতুন জোটের সম্ভাবনা অনেকটাই শিথিল হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ কয়েকটি ছোট দল সমমনা একটি নতুন জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছিল। উদ্দেশ্য ছিল প্রচলিত রাজনীতির বাইরে একটি ‘সংস্কারকেন্দ্রিক’ নতুন ধারা তৈরি করা। তবে গণঅধিকার পরিষদ শুরু থেকেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও জাতীয় সরকার গঠনের অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে আসছে।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘যুগপৎ আন্দোলনের যে অঙ্গীকার- ৩১ দফা, জাতীয় সরকার- এসব আমরা একসঙ্গে তৈরি করেছি। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জাতীয় সরকারই একমাত্র পথ। বিএনপির যেহেতু জাতীয় সরকারের অঙ্গীকার রয়েছে, তাই জোট নিয়ে আমাদের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।’

এখনো জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় দলটি তিন শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, আলোচনার অগ্রগতি না হওয়ায় এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আমরা সব আলোচনা নাকচ করছি না। তবে এখন জোট নিয়ে আলোচনা বন্ধ রয়েছে। আপাতত আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতে আলোচনার দরজা খোলা থাকবে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝